বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্বখাতভুক্ত পদে অপেক্ষমান প্যানেল থেকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের ফলাফল এবং যোগদানের নির্দেশনা প্রকাশিত হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: নিরীক্ষক/অডিটর
নির্বাচিত মোট প্রার্থী: ০৩ জন
যোগদানের তারিখ ও সময়: ২৯ মার্চ ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)
যোগদানের স্থান: পরিচালক, কর্মচারী প্রশাসন পরিদপ্তর, সদর দপ্তর ভবন (২য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী:
১. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
২. সিভিল সার্জন কর্তৃক ডোপ টেস্ট রিপোর্টসহ শারীরিক সুস্থতার সার্টিফিকেট দাখিল করতে হবে।
৩. ৩০০/- টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত শর্তে স্বাক্ষরপূর্বক যোগদান করতে হবে।
৪. বর্তমানে অন্য কোথাও কর্মরত থাকলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অব্যাহতিপত্র জমা দিতে হবে।
৫. Applicants Copy এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে।
ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে, তবে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না পেলেও বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও স্থানে উপস্থিত হয়ে যোগদান সম্পন্ন করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ