বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ইতিপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যেসকল প্রার্থী যোগদান করেননি অথবা ইস্তফা দিয়েছেন, তাদের পরিবর্তে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী এই সুপারিশ করা হয়েছে।

সুপারিশকৃত পদের তথ্য:

  • হিসাব রক্ষণ কর্মকর্তা (গ্রেড-৯): ০২ জন
  • অন্যান্য পদ: ০৬ জন

নিয়োগের শর্তাবলী:

১. প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন এবং সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যতা যাচাই শেষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
২. যাচাই প্রক্রিয়ায় কোনো প্রার্থীর তথ্যে ভুল, সনদ জালিয়াতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তার নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পদের অপেক্ষমাণ তালিকার ফলাফল প্রকাশ