বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার (পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি প্রকাশ করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়:
লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ০৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত ৪ ঘণ্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ:
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:
পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ