দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের সেলস টিমে কাজ করার জন্য যোগ্য ও উদ্যমী প্রার্থীদের খুঁজছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার (MPO)’ পদে সরাসরি সাক্ষাৎকারের (Walk-in Interview) মাধ্যমে জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারেন। বিস্তারিত নিচে দেওয়া হলো:

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (MPO)

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী:

  • যেকোনো বিষয়ে মাস্টার্স অথবা স্নাতক ডিগ্রি (তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা বাধ্যতামূলক)।
  • বয়স ৩৩ বছরের নিচে হতে হবে।
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • বিক্রয় পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী, পরিশ্রমী এবং আন্তরিক হতে হবে।
  • বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

মূল দায়িত্বসমূহ:

  • মেডিকেল ডিটেইলিং।
  • প্রেসক্রিপশন জেনারেট করা।
  • অর্ডার সংগ্রহ করা।

সুযোগ-সুবিধাসমূহ:

  • আকর্ষণীয় বেতন প্যাকেজ।
  • আকর্ষণীয় মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ স্কিম।
  • নিজ ও পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সহায়তা।
  • প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রফিট শেয়ার এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স সুবিধা।

(বি:দ্র: ফার্মাসিউটিক্যাল ফিল্ডে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে বেতন ও পদমর্যাদা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সের বিষয়টি শিথিলযোগ্য।

সরাসরি সাক্ষাৎকারের সময়সূচী ও ঠিকানা

আগ্রহী প্রার্থীদের নিচে উল্লিখিত সময় ও ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

স্থানতারিখসময়
দিনাজপুর০২ মার্চ ২০২৬সকাল ১০টা - দুপুর ১টা
রংপুর০৩ মার্চ ২০২৬সকাল ১০টা - দুপুর ১টা
বগুড়া০৪ মার্চ ২০২৬সকাল ১০টা - দুপুর ১টা
ঢাকা০৩, ০৪ ও ০৫ মার্চ ২০২৬সকাল ১০টা - দুপুর ১টা

সাক্ষাৎকারের সময় যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে:
১. একটি বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV)।
২. সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. জাতীয় পরিচয়পত্র (মূল কপি ও ফটোকপি)।
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মূল কপি ও ফটোকপি)।

সূত্রঃ প্রথম আলোঃ ২৭-০২-২০২৬ তারিখ


ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ