রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল)-এ সহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পরীক্ষার তারিখ: ০৭ মার্চ ২০২৬ খ্রি. (শনিবার)
পরীক্ষার সময়: বেলা ১১:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: আরপিসিএল কর্পোরেট অফিস (এশিয়ান টাওয়ার), প্লট নং-৫২, রোড নং-২১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. পরীক্ষায় অংশগ্রহণের জন্য টেলিটক কর্তৃক ইস্যুকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি অবশ্যই সাথে আনতে হবে।
২. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত সনদের মূলকপি, এনআইডি, নাগরিকত্ব সনদ এবং ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।
৪. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ