বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ০৭ মার্চ ২০২৬ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পদের নাম: একাউন্টস আ্যাসিস্ট্যান্ট এবং প্ল্যানিং আ্যাসিস্ট্যান্ট

পরীক্ষার তারিখ ও সময়: ০৭ মার্চ ২০২৬ (শনিবার), দুপুর ০২.০০ ঘটিকা।

পরীক্ষার কেন্দ্র: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কাওলার, কুর্মিটোলা, ঢাকা।

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য: প্ল্যানিং আ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। একাউন্টস আ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষার প্রবেশপত্রটিই লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের অবশ্যই দুপুর ০১.০০ টার মধ্যে রঙিন প্রবেশপত্রসহ কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। দুপুর ০২.০০ টার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ