বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর রাজস্ব খাতভুক্ত একটি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৪২ জন প্রার্থীর নিয়োগ আদেশ জারি করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পদের নাম ও সংখ্যা: ডাটা এন্ট্রি/কন্টোল অপারেটর (৪২ জন)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
যোগদানের শেষ তারিখ: ০১ মার্চ ২০২৬ (অফিস চলাকালীন)
যোগদানের সময় প্রয়োজনীয় শর্তাবলী ও কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট দাখিল করতে হবে।
২. ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং সকল মূল সনদপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
৩. নিয়োগপত্রের সাথে সংযুক্ত পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে দাখিল করতে হবে।
৪. চাকরিতে যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
যোগদান প্রক্রিয়া: প্রার্থীদের সংশ্লিষ্ট উইং পরিচালক, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক অথবা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালকের মাধ্যমে মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ