বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে মোট ১১ জনকে নিয়োগ প্রদান করবে।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর - ০১ টি
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৩ টি
৩. কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী - ০১ টি
৪. হিসাব সহকারী - ০১ টি
৫. ডাটা এন্ট্রি অপারেটর - ০১ টি
৬. সহকারী স্টোর কিপার - ০১ টি
৭. অফিস সহায়ক - ০৩ টি

বয়স সীমা:
০১-০২-২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://ocei.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে ০১ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ