চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের লক্ষ্যে যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে এবং পরবর্তীতে হার্ডকপি জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. সহযোগী অধ্যাপক - ০৩ জন
২. সহকারী অধ্যাপক - ০১ জন
৩. প্রভাষক-০৬
আবেদনের প্রক্রিয়া:
আবেদনকারীকে প্রথমে www.jobs.cstu.ac.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে সফলভাবে আবেদনের পর আবেদনপত্রের প্রিন্ট কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, চারিত্রিক সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত হার্ডকপি ডাকযোগে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ:
অনলাইনে আবেদনের শেষ সময়: ২১ মার্চ ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
হার্ডকপি পৌঁছানোর শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬ (বিকাল ৪:০০ টা পর্যন্ত)
আবেদন ফি:
আবেদন ফি বাবদ ২০০/- টাকা এবং বিশেষ কোটাভুক্ত প্রার্থীদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০/- টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।
পরীক্ষার তথ্য:
নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের ই-মেইল, এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ