বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল), পূর্ব পতেঙ্গা, চট্টগ্রাম-এর শূন্য পদসমূহে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
আবেদনের প্রক্রিয়া:
আবেদনকারীকে প্রতিষ্ঠানের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফরম প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.cddl.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে অথবা সরাসরি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে।
আবেদন ফি:
আবেদনপত্রের সাথে 'চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী' বরাবর ২০০.০০ (দুইশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
সত্যায়িত ৪ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদের অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন হবে।
আবেদনের শেষ তারিখ ও সময়:
৩১ মার্চ ২০২৬ তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
সূত্রঃ প্রথম আলো-২৪-০২-২০২৬ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ