পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) তাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
বয়স সংক্রান্ত তথ্য: পদভেদে প্রার্থীদের বয়সসীমা ২২ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছর পর্যন্ত হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ২০০ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার রশিদসহ আবেদনপত্র আগামী ১০/০৩/২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি নিচের ঠিকানায় পৌঁছাতে হবে।
ঠিকানা: বরাবর, মানবসম্পদ বিভাগ, পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ ২০২৬
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
সূত্রঃ প্রথম আলো-২৪-০২-২০২৬ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ