বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর একটি নন-ক্যাডার পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে মোট ২৬ জন প্রার্থীকে সাময়িকভাবে (provisionally) নিয়োগের জন্য কমিশন সুপারিশ করেছে।
কমিশন কর্তৃক মনোনীত এই প্রার্থীদের আবেদনপত্রে দেওয়া তথ্যাদি, সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র পরবর্তীতে যাচাই করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রার্থীদের নিয়োগ প্রদান করবে। তথ্যে কোনো ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ