দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘যমুনা পেপার মিলস লিঃ’-এর হেড অফিসের জন্য দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পারচেজ বিভাগের জন্য যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজার, পারচেজ (Manager, Purchase)

পদসংখ্যা: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি।
  • পেপার মিল বা সংশ্লিষ্ট উৎপাদন শিল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা:

  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

কর্মস্থল: হেড অফিস (ঢাকা)।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় অথবা ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হলো।

???? ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা:
career@jamunapaper.com

???? ডাকযোগে/সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা:
জি এম (প্রশাসন ও মানবসম্পদ), যমুনা গ্রুপ
যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণী, ঢাকা-১২২৯।

???? আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ইং।

সূত্রঃ প্রথম আলো-১৯-০২-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

যমুনা গ্রুপে ‘ম্যানেজার (Purchase)’ পদে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ