বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং পরবর্তী লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ১৫১ জন প্রার্থীর রোল নম্বর বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)

লিখিত পরীক্ষার তারিখ ও সময়:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (রোজ শনিবার) বেলা ০২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান:
বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা (গেইট নং-৮ সংলগ্ন)।

গুরুত্বপূর্ণ তথ্য:
১. ব্যবহারিক পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্রটিই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
২. লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে অবহিত করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর চাকরির পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ