বাংলাদেশ পুলিশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স কার্যালয়ের মিনিস্টারিয়াল স্টাফ নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসাথে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে।

উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৫ জন (ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত)
২. ক্যাশিয়ার: ১১ জন (মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত)

পরীক্ষার তারিখ ও সময়:
ব্যবহারিক পরীক্ষা (অফিস সহকারী পদ): আগামী ২২/০২/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
মৌখিক পরীক্ষা (ক্যাশিয়ার পদ): আগামী ২৩/০২/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।

পরীক্ষার স্থান: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, বাড়ি নং-০৩, রোড নং-২১ (১৫), সেক্টর-০৪, উত্তরা, ঢাকা।

প্রয়োজনীয় নির্দেশনা:
পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল মূল সনদ (Certificates) এবং সকল সনদের ১ সেট ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের চাকরির পরীক্ষার ফলাফল ও সময়সূচি প্রকাশ