প্রতিষ্ঠান: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)
অবস্থান: সন্তোষ, টাঙ্গাইল-১৯০২
বিজ্ঞপ্তির ধরণ: নিয়োগ বিজ্ঞপ্তি / পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি
সূত্র: মাভাবিপ্রবি/রেজি:/সংস্থাপন শাখা-০১/এ-১২(পার্ট)/২০২৬/৬৫০
তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (০৩ ফাল্গুন ১৪৩২)
পদের বিবরণ ও যোগ্যতা
১. পদের নাম: প্লাম্বার (পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি)
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর
- অনুষদ/দপ্তর: ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল সায়েন্স অনুষদ (সিরাজগঞ্জ ক্যাম্পাস)।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ।
- সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৬ (ছয়) মাসের ট্রেড/সমমানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে।
- সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: খাদেম (পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি)
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- দাখিল/ক্বারী পাশ হতে হবে।
- ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে ০২ (দুই) বছরের দক্ষতা থাকতে হবে।
৩. পদের নাম: বাবুর্চি (মহিলা অগ্রাধিকার)
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর
- হল: বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ।
- দেশী/বিদেশী রান্নার কাজে পারদর্শিতাসহ ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(মোট পদ সংখ্যা: ০৩টি)
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী
১. আবেদন ফরম সংগ্রহ:
- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.mbstu.ac.bd থেকে ডাউনলোড করা যাবে। - অথবা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সরাসরি অথবা ১০/- টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসম্ব্বলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে।
- সময়সীমা: আগামী ১১/০৩/২০২৬ তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়)।
২. আবেদন ফি:
- সোনালী ব্যাংক পিএলসি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ওপর "ভাইস-চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২"-এর অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) করতে হবে। সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে এটি করা যাবে।
৩. প্রয়োজনীয় কাগজপত্র:
- নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
- ব্যাংক ড্রাফট/পে-অর্ডার মূল কপি।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ০৩ (তিন) কপি ছবি।
- সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্র ও চারিত্রিক সনদের সত্যায়িত অনুলিপি।
- অভিজ্ঞতার সনদ।
৪. আবেদন জমা দেওয়ার নিয়ম:
- আবেদনপত্র খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক ০৮ (আট) সেট দরখাস্ত পাঠাতে হবে।
- প্রাপক: রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২।
- শেষ তারিখ: ১১/০৩/২০২৬ (অফিস চলাকালীন সময়)।
৫. বিশেষ দ্রষ্টব্য:
- ক্রমিক নং ১ ও ২ (প্লাম্বার এবং খাদেম) পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য এবং অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
- আবেদনপত্রে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
স্বাক্ষরিত:
(অধ্যাপক ড. মো. সাজ্জাদ ওয়াহিদ)
রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত)
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সন্তোষ, টাঙ্গাইল-১৯০২।