গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ১৮তম থেকে ২০তম গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের এই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষার তারিখ ও সময়:
মৌখিক পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে শুরু হয়ে ০৮ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে; প্রথম শিফট সকাল ১০:৩০ মিনিট এবং দ্বিতীয় শিফট দুপুর ১:০০ টা থেকে শুরু হবে।
পরীক্ষার স্থান:
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস, গাজীপুর।
প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র (NID), অভিজ্ঞতা ও কোটার প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং আবেদনপত্রের কপি সাথে আনতে হবে। এছাড়াও এসব কাগজের প্রতিটি থেকে এক সেট করে ফটোকপি জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনা:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ