বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অস্থায়ী ভিত্তিতে জরুরী প্রয়োজনে চুক্তিভিত্তিক পরামর্শক নিয়োগের জন্য প্যানেল তৈরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
  • কোন সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধাস্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/ প্রোগ্রামার/ কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অন্যুন তিন (০৩) বছরের চাকরির অভিজ্ঞতা।
  • সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোন উদ্ভাবন প্রার্থীর বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।

বয়সসীমা: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ৪০ বছর। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত তারিখের মধ্যে স্ব-হস্তে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে:

  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদ/মার্কশীট এর ছায়াকপি
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এর ছায়াকপি
  • অভিজ্ঞতার সনদ
  • ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ