পরিবেশ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিগত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে এই চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ১১ জন
২. উচ্চমান সহকারী: ০৩ জন
৩. ড্রাফটসম্যান (নন-ডিপ্লোমা): ০১ জন
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১ জন
৫. লাইব্রেরী সহকারী: ০১ জন
৬. ক্যাশিয়ার: ০৩ জন
৭. স্টোর কিপার: ০৫ জন
৮. গাড়িচালক: ০১ জন
৯. প্রসেস সার্ভার: ০২ জন
১০. ক্যাশ সরকার: ০১ জন
গুরুত্বপূর্ণ তথ্য:
পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে। নিয়োগপত্র জারির পর প্রার্থীদের দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য তথ্য যাচাইয়ে কোনো অসঙ্গতি পাওয়া গেলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ