বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (BMRC) তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি "বৈজ্ঞানিক কর্মকর্তা" পদে লোক নিয়োগ দেবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
| তথ্যের বিষয় | বিবরণ |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (BMRC) |
| পদের নাম | বৈজ্ঞানিক কর্মকর্তা (Scientific Officer) |
| পদসংখ্যা | ০২ (দুই) টি |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বেতন স্কেল | ২২,০০০ - ৫৩,০৬০/- টাকা (গ্রেড-০৯) |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে/কুরিয়ারে বা সরাসরি |
| আবেদন ফি | ১,০০০/- টাকা |
| আবেদনের শেষ সময় | ১২ মার্চ ২০২৬, বিকাল ৫:০০ ঘটিকা |
১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে নিম্নলিখিত তথ্যগুলো অবশ্যই উল্লেখ করতে হবে:
১. প্রার্থীর পূর্ণ নাম (বাংলায় ও ইংরেজিতে Capital Letter)।
২. পিতা/স্বামীর নাম।
৩. মাতার নাম।
৪. পদের নাম।
৫. স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা।
৬. জন্ম তারিখ ও বয়স (১২/০৩/২০২৬ অনুযায়ী)।
৭. ধর্ম ও জাতীয়তা।
৮. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ।
৯. জাতীয় পরিচয়পত্র নম্বর।
১০. ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর।
১১. ই-মেইল এড্রেস ও মোবাইল নম্বর।
প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
আবেদনকারীকে "বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ"-এর অনুকূলে জনতা ব্যাংকের যে কোন শাখা হতে ১,০০০/- (এক হাজার) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রটি খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা ব্যক্তিগতভাবে সরাসরি নিচের ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
পরিচালক (ভারপ্রাপ্ত),
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি),
বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকা-১২১২।
বিশেষ দ্রষ্টব্য:
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিনঃ- ০৮-০২-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ