নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ পায়রা বন্দর কর্তৃপক্ষ (পাবক)-এর ওয়ার্কচার্জড ভিত্তিতে অস্থায়ীভাবে ০৮টি ক্যাটাগরির ১০টি পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচনী কমিটির সুপারিশক্রমে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

পরীক্ষার তথ্য:
গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা, ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ব্যবহারিক পরীক্ষা এবং ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই তিন পর্যায়ের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
১. নির্বাচিত প্রার্থীদের অনুকূলে পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পৃথক নিয়োগপত্র ইস্যু করা হবে।
২. চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে একটি অপেক্ষমাণ তালিকা তৈরি করা হয়েছে, যা আগামী ১ বছর পর্যন্ত অথবা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্ব পর্যন্ত কার্যকর থাকবে।
৩. যদি কোনো প্রার্থীর দাখিলকৃত তথ্য বা সনদ ভুল অথবা জাল প্রমাণিত হয়, তবে যেকোনো পর্যায়ে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ