জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখ থেকে এই পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পরীক্ষা শুরুর তারিখ: ৩০ মার্চ ২০২৬ (সোমবার)
পরীক্ষা আরম্ভের সময়: দুপুর ০১:৩০ মিনিট
পরীক্ষার সময়কাল: প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী

প্রবেশপত্র সংগ্রহ ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:
পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষগণ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পরীক্ষা শুরুর অন্তত ৩ দিন আগে বিতরণ করবেন। পরীক্ষার হলে অবশ্যই মূল রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র সাথে রাখতে হবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

ব্যবহারিক পরীক্ষা:
ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে কেন্দ্র বা কলেজ থেকে এই তথ্য জেনে নিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ