বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে উপ-সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পদের নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র ঘোষণা করেছে।

পদের নামসমূহ:
১. উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/ প্রাক্কলনিক
২. উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)

পরীক্ষার তারিখ ও সময়:
- পুর/প্রাক্কলনিক পদ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ (প্রিলিমিনারী পরীক্ষা সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত এবং উত্তীর্ণদের লিখিত পরীক্ষা দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হবে)।
- যান্ত্রিক/বিদ্যুৎ পদ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ (লিখিত পরীক্ষা বিকাল ০৩:৩০ টা থেকে ০৪:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে)।

পরীক্ষার স্থান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), ঢাকা-১০০০।

আবেদনের প্রক্রিয়া ও প্রবেশপত্র: যোগ্য প্রার্থীগণ তাদের User ID এবং Password ব্যবহার করে অনলাইন থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। বিস্তারিত আসন বিন্যাস যথাসময়ে বাপাউবো ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার সিলেবাস: বাংলা, ইংরেজি, গণিত এবং সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের ওপর ভিত্তি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ