ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. হিসাব সহকারী: ১৯ জন
২. রেকর্ড এবং ডেসপাশ সহকারী: ১০ জন
৩. এলডিএ কাম হিসাব সহকারী: ৫ জন
৪. রেন্ট কালেক্টর: ৫ জন
৫. প্রুফ রিডার (প্রেস): ১২ জন
৬. এপ্রেনটিস (প্রেস): ২০ জন
৭. ইলেক্ট্রিশিয়ান: ০২ জন
মৌখিক পরীক্ষার সময়সূচি:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নিজ নিজ মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: