সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নোয়াখালীর বিভিন্ন পদের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষা ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের জন্য নির্বাচিত করা হয়েছে।

পদের নামসমূহ:
সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান), সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা), সহকারী শিক্ষক (বিজ্ঞান - প্রাথমিক শাখা) এবং সহকারী শিক্ষক (ইংরেজি - প্রাথমিক শাখা)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
তারিখ: ১১ জানুয়ারি, ২০২৬ (রবিবার)
সময়: বেলা ২:৩০ ঘটিকা
মৌখিক পরীক্ষার স্থান: জেলা প্রশাসক, নোয়াখালী এর অফিস কক্ষ
ডেমোনেস্ট্রেশন ক্লাসের স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর মিনি কনফারেন্স রুম (৩য় তলা)

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার সনদ, স্কুল শিক্ষক নিবন্ধন সনদ (যদি থাকে), নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। সকল সনদের ১ সেট সত্যায়িত কপি বেলা ১:৩০ ঘটিকার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ