জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ এর রাজস্ব প্রশাসনের অধীনে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
পদের নাম: অফিস সহায়ক
মৌখিক পরীক্ষার তারিখ: ১১ জানুয়ারি ২০২৬, রবিবার
সময়: সকাল ১০:০০ টা
পরীক্ষার স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ (জেলা প্রশাসকের অফিস, কক্ষ নং ২১২)
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং নাগরিকত্ব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ