বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি ব্যাংক ও ২টিক আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২২ সাল ভিত্তিক 'এসিস্ট্যান্ট প্রোগ্রামার' পদের যোগ্য প্রার্থীদের MCQ এবং লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
পদের নাম ও সংখ্যা:
পদের নাম: এসিস্ট্যান্ট প্রোগ্রামার (৯ম গ্রেড)
মোট শূন্য পদ: ৬৩টি
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার)
সময়: সকাল ০৯:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত (৩ ঘণ্টা)
কেন্দ্র: সামসুল হক খান স্কুল এন্ড কলেজ (স্কুল ক্যাম্পাস), মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২
পরীক্ষার মান বণ্টন:
১০০ নম্বরের MCQ পরীক্ষা (১ ঘণ্টা) এবং ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (২ ঘণ্টা) অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক প্রশ্ন ছাড়াও গণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে।
প্রবেশপত্র ডাউনলোড ও অন্যান্য তথ্য:
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল নিয়োগ ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
বিশেষ নির্দেশনা:
পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা ঘড়ি নিয়ে প্রবেশ করা যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ