বাংলাদেশ সুগারক্রুপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ্বরদী, পাবনা-এর রাজস্বখাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
এই বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী শিক্ষক (গণিত, সামাজিক বিজ্ঞান, ইংরেজি), নির্মাণ ওভারশিয়ার, বৈজ্ঞানিক সহকারী, ফার্মাসিস্ট, ক্যাশিয়ার, মেকানিক, ডাটা এন্ট্রি অপারেটর, ইলেকট্রিশিয়ান, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়কসহ মোট ২২টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

বয়স সংক্রান্ত তথ্য:
আবেদনকারীর বয়স ০৮/০১/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিএসআরআই-এর রাজস্বখাতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের bsri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ সময় ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩৭টি পদে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ