ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন ক্যাটাগরির স্থগিতকৃত নিয়োগ পরীক্ষার সংশোধিত সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।
পরীক্ষার তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার)।
পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত (প্রথম ৩টি পদের জন্য) এবং সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত (অফিস সহায়ক পদের জন্য)।
পরীক্ষার স্থান: আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, পোস্ট অফিস হাইস্কুল, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারি বালক/বালিকা উচ্চ বিদ্যালয়, বিটিসিএল আইডিয়াল হাইস্কুল এবং সেগুন বাগিচা হাইস্কুল।
প্রবেশপত্র সংক্রান্ত: প্রার্থীদের নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ইতিমধ্যে আবেদনকারীদের মোবাইল নম্বরে এ সংক্রান্ত মেসেজ প্রেরণ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ