সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতাল বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

পদের নামসমূহ:
১. মেডিকেল অফিসার
২. সিনিয়র স্টাফ নার্স
৩. ওয়ার্ডবয়
৪. পরিচ্ছন্নকর্মী

বয়স সংক্রান্ত তথ্য: মেডিকেল অফিসার পদের জন্য অনূর্ধ্ব ৩০ বছর, সিনিয়র স্টাফ নার্স পদের জন্য অনূর্ধ্ব ২৫ বছর এবং অন্যান্য পদের জন্য বয়স অনূর্ধ্ব ২৪ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের হাসপাতালের ওয়েবসাইট www.dnmih.org থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা স্বহস্তে পূরণ করতে হবে। পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং নির্ধারিত ফি-এর ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদনপত্র সরাসরি পরিচালক এর কার্যালয়ে জমা দিতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৫-০১-২০২৬ তারিখ

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ