সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র (DPE Admit Card) ডাউনলোডের তারিখ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (admit dpe.gov.bd)। ২ জানুয়ারি ২০২৬ তারিখে দেশের সব জেলায় একযোগে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়ঃ 

  • পরীক্ষার তারিখ: ২ জানুয়ারি (শুক্রবার)
  • সময়: সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত
  • স্থান: প্রার্থীর নিজ জেলার নির্ধারিত পরীক্ষা কেন্দ্র

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে শূন্য পদ রয়েছে ১৪,৩৮৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১০,৮০,০৮০ জন প্রার্থী। অর্থাৎ, প্রতি পদের বিপরীতে প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতা করবেন।

প্রবেশপত্র (DPE Admit Card) ডাউনলোডের সময় ও নিয়মঃ 

  • প্রবেশপত্র ডাউনলোড শুরু: ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে
  • ডাউনলোডের ওয়েবসাইট: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট:  https://admit.dpe.gov.bd/

কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন?

প্রার্থীরা নিম্নের যে কোনো একটি উপায়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন—

  1. ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন
    • অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে
  2. এসএসসি তথ্য দিয়ে লগইন
    • এসএসসি রোল নম্বর
    • বোর্ডের নাম
    • পাসের বছর

প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য পাঠানো হবে।

প্রবেশপত্র ও পরিচয়পত্র সংক্রান্ত শর্ত

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীদের অবশ্যই সঙ্গে রাখতে হবে—

  • প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি (Color Print)
  • মূল জাতীয় পরিচয়পত্র (NID/স্মার্টকার্ড)

এ দুটির যেকোনো একটি না থাকলে পরীক্ষায় অংশগ্রহণে জটিলতা হতে পারে।

পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি ও প্রবেশের সময়সীমা

  • কেন্দ্রে উপস্থিত হওয়ার শেষ সময়: সকাল ৯টার মধ্যে
  • কেন্দ্রের গেট বন্ধ হবে: সকাল ৯টা ৩০ মিনিটে
  • ৯টা ৩০ মিনিটের পর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে। তাই পরীক্ষা কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড সংক্রান্ত তথ্য