সরকারী আবাসন পরিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৮১টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা:

  • সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ০৩টি পদ
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৭টি পদ
  • সহকারী হিসাব রক্ষক: ০২টি পদ
  • সহকারী কেয়ারটেকার: ০১টি পদ
  • সহকারী উপ-পরিদর্শক: ০২টি পদ
  • বাবুচি: ০২টি পদ
  • অফিস সহায়ক: ০৯টি পদ
  • নিরাপত্তা প্রহরী: ১৫টি পদ
  • মালী: ০১টি পদ
  • পরিচ্ছন্নতাকর্মী: ১৮টি পদ
  • কামরা বাহক: ০১টি পদ

বয়সসীমা: ৩০-১১-২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে http://dhd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু: ০৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১০:০০টা
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯টা
  • আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

পরীক্ষার ফি: ১-৫ নং ক্রমিকের পদের জন্য ১১২/- টাকা এবং ৬-১১ নং ক্রমিকের পদের জন্য ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জ সহ)। অনগ্রসর নাগরিকদের (সকল গ্রেডের পরীক্ষার্থী) ক্ষেত্রেও ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জ সহ)।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৮১ পদে সরকারী আবাসন পরিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৮১ পদে সরকারী আবাসন পরিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৮১ পদে সরকারী আবাসন পরিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ