চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের নাম:

১। পরিবহন কর্মকর্তা-০২ 

২। প্রভাষক (অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল)-০১ 

৩। সহকারী শিক্ষক শিক্ষিকা (মানবিক/বিজ্ঞান/বাণিজ্য)-০২ 

৪। ক্ল্যাসিক্যাল শিক্ষক-০১

৫। অংকন শিক্ষক অংকন শিক্ষিকা-০১

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট cpa.gov.bd/jobs তে অন-লাইন চাকুরীর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে পারবেন। ফরমটি অবশ্যই ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে।

অন-লাইন আবেদন ফর্মে প্রার্থীর ৩০০x৩০০ রেজুলেশনের সর্বোচ্চ ১০০ কিলোবাইটের JPG/PNG ফরম্যাটের সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০x৮০ রেজুলেশনের সর্বোচ্চ ৬০ কিলোবাইটের JPG/PNG ফরম্যাটের স্বাক্ষর আপলোড করতে হবে।

অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর Pay Now অপশনে ক্লিক করে প্রার্থীকে অন-লাইনে ফি জমা দিতে হবে। বিজ্ঞপ্তির ক্রমিক নং ০১, ০২ ও ০৩ এর জন্য নিয়োগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা এবং ক্রমিক নং ০৪ ও ০৫ এর জন্য নিয়োগ পরীক্ষার ফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।

প্রার্থীদের অন-লাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদন গ্রহণ শুরুর সময়: ০৭/১২/২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ টা
  • অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময়: ০৬/০১/২০২৬ খ্রিঃ রাত ১২:০০ টা
  • অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ: ০৭/০১/২০২৬ খ্রিঃ

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট (cpa.gov.bd/jobs) এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে পরীক্ষার সময়সূচী জানানো হবে। প্রার্থীগণ ওয়েবসাইট থেকে পরীক্ষার প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ