বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহী কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের জনবল নিয়োগের নিমিত্ত মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশিত হয়েছে।

এই বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬তম গ্রেডের মোট ০৩ (তিন) ক্যাটাগরির ১৪ (চৌদ্দ) টি শূন্য পদে নিয়োগের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পদের নাম ও সংখ্যা:

  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬টি পদ
  • হিসাব সহকারী: ২টি পদ
  • সার্টিফিকেট সহকারী: ৬টি পদ

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

  • তারিখ: ২৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ
  • সময়: সকাল ১০:০০টা হতে
  • স্থান: বিভাগীয় কমিশনার, রাজশাহী-এর সম্মেলন কক্ষে

প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • মৌখিক পরীক্ষার দিন আবেদন ফরম এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কোটা সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদপত্র ও চারিত্রিক সনদপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
  • উপরিউক্ত কাগজপত্রসমূহের ০১ (এক) সেট সত্যায়িত (সত্যায়নকারী কর্মকর্তার সিলে সুস্পষ্ট নাম ও পদবিসহ) ছায়ালিপি মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।
  • মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে। নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না।

চূড়ান্ত ফলাফল রাজশাহী বিভাগের ওয়েবপোর্টাল (rajshahi.gov.bd), পাবনা জেলার ওয়েবপোর্টাল (pabna.gov.bd) এবং বিভাগীয় কমিশনার, রাজশাহী ও জেলা প্রশাসক, পাবনা এর কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ