বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বখাতভুক্ত “সাহায্যকারী” পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এবং অপেক্ষমাণ তালিকা তৈরির নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • সাহায্যকারী-১৫৯৬

বয়সসীমা:

  • ১৫.১২.২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
  • সরকারি বিধিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:

  • আগ্রহী প্রার্থীদের http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪.১১.২০২৫ তারিখ, সকাল ১০:০০ ঘটিকা।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫.১২.২০২৫ তারিখ, বিকাল ৫:০০ ঘটিকা।
  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে (অর্থাৎ ১৮.১২.২০২৫ তারিখ, বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত) নির্ধারিত ফি জমা দিতে হবে।

আবেদন ফি:

  • পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

  • নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য পরবর্তীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট www.bpdb.gov.bd এবং টেলিটকের জবপোর্টাল alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে জানানো হবে।
  • যোগ্য প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১৫৯৬ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৫৯৬ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৫৯৬ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ