বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট ৩৫টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

পদসমূহের বিস্তারিত:

  • সহকারী প্রকৌশলী-(মেকানিক্যাল-০৫ আইপিই-০৩ মেকাট্রনিক্স-০২ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স-০১) 
  •  সহকারী পরিচালক (প্রশাসন)-০১ 
  • হিসাব রক্ষণ অফিসার-০১
  • সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল-০৫, ইলেকট্রিক্যাল-০৩ ইলেকট্রনিক্স-০২ অটোমোবাইল-০১)
  • অডিটর-০১ 
  • হিসার রক্ষক-০২ 
  • প্রশাসনিক কর্মকর্তা-০২
  • কম্পিউটার অপারেটর-০৩ 
  • নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১

বয়সসীমা:

আবেদনের শেষ তারিখ (১০ ডিসেম্বর ২০২৫) অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের http://bitac.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরুর তারিখ ও সময়: ১১ নভেম্বর ২০২৫, সকাল ০৯:০০টা
  • অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:০০টা

পরীক্ষার তথ্য:

লিখিত/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান বিটাকের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩৫ পদে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৫ পদে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ