প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত ১০ম গ্রেডের নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও পদসংখ্যা:

  • উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ০৩টি পদ
  • আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল): ০৪টি পদ
  • নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী): ০৭টি পদ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

প্রার্থীর বয়স ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর এবং আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল) ও নকশাকার গ্রেড-২ পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা https://mod.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা (সার্ভিস চার্জ সহ) অনলাইনে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০০ ঘটিকা।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১৪ পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৪ পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন