খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) কর্তৃক উচ্চমান সহকারী, ড্রাফটসম্যান ও কম্পিউটার অপারেটর/পি.এ পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত সকল প্রার্থীকে স্বহস্তে পূরণকৃত প্রাক চাকুরি বৃত্তান্ত যাচাই (পুলিশ ভেরিফিকেশন) ফরম জমা দিতে হবে।

পদের নাম: উচ্চমান সহকারী, ড্রাফটসম্যান ও কম্পিউটার অপারেটর/পি.এ

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীগণকে পূরণকৃত প্রাক চাকুরি বৃত্তান্ত যাচাই ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি অথবা ইমেইলের মাধ্যমে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ (০৯ নভেম্বর ২০২৫) থেকে পরবর্তী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে।

জমা দিতে হবে যেসব কাগজপত্র:

  • সম্প্রতি তোলা (অনধিক ১ মাস) পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি (সত্যায়িত);
  • প্রবেশ পত্র ও আইডি কার্ডের (রঙ্গিন কপি);
  • বাবা, মা ও নিজের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ছায়ালিপি;
  • প্রশাসক/চেয়ারম্যান/মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদ;
  • চাকরির আবেদন অনুযায়ী সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ছায়ালিপি;
  • সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সত্যায়িত চারিত্রিক সনদ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দেওয়ার নির্দেশ

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দেওয়ার নির্দেশ