ADVERTISING
ADVERTISING

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সহকারী শিক্ষক” পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম:

  • সহকারী শিক্ষক (শূন্যপদে)

শিক্ষাগত যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
  • শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা:

  • প্রার্থীদের বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

ADVERTISING
  • আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ১২/- টাকা সহ মোট ১১২/- টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদন গ্রহণ শুরু: ০৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০ মি:)
  • আবেদন জমার শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মি:)

পরীক্ষার তথ্য:

  • লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS এর মাধ্যমে এবং অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন