মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) এবং ওয়্যারলেস অপারেটর (গ্রেড-১৮) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ: ১০ নভেম্বর, ২০২৫ হতে ২৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত।

মৌখিক পরীক্ষার স্থান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, কক্ষ নং-৩০১, ৪র্থ তলা, ৪১ সেগুনবাগিচা, ঢাকা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

  • পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্র (রঙিন কপি), সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), কোটার প্রমাণপত্র (যদি থাকে) এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
  • আবেদনপত্রে দাখিলকৃত সকল সনদ, প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের এক সেট ফটোকপি জমা দিতে হবে।
  • আবেদনকারীর স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
  • বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/বিরঙ্গনার সন্তান হলে সংশ্লিষ্ট সনদের সত্যায়িত ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে।
  • মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ