বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট আ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) তাদের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

  • সহকারী মহাব্যবস্থাপক: ০৩ জন
  • উপব্যবস্থাপক: ০১ জন
  • সহকারী ব্যবস্থাপক: ০৬ জন
  • কম্পিউটার অপারেটর: ০৩ জন
  • ইলেকট্রিশিয়ান: ০১ জন

বয়সসীমা:

০১/১১/২০২৫ তারিখে সহকারী মহাব্যবস্থাপক পদের জন্য প্রার্থীর বয়স ৩৫-৪০ বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ:

  • অনলাইনে আবেদন শুরু: ০২/১১/২০২৫ তারিখ সকাল ১০:০০টা
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৩/১১/২০২৫ তারিখ বিকাল ৫:০০টা
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে।
  • আবেদন করতে হবে: boesel.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন ফি:

  • সহকারী মহাব্যবস্থাপক ও উপব্যবস্থাপক পদের জন্য: ২২৩/- টাকা।
  • সহকারী ব্যবস্থাপক পদের জন্য: ১৬৮/- টাকা।
  • কম্পিউটার অপারেটর ও ইলেকট্রিশিয়ান পদের জন্য: ১১২/- টাকা।
  • অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য: ৫৬/- টাকা।

পরীক্ষার তথ্য:

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান বোয়েসেল-এর ওয়েবসাইট (www.boesel.gov.bd) এবং টেলিটক পোর্টালে (boesel.teletalk.com.bd) যথাসময়ে প্রকাশ করা হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি SMS এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১৪ পদে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট আ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ