ADVERTISING
ADVERTISING

জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে 'ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা' পদে মোট ০৫ (পাঁচ) জন জনবল নিয়োগ করা হবে।

পদের নাম ও পদসংখ্যাঃ

১। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা-০৫

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা: আবেদনের শেষ তারিখ (২৬ নভেম্বর ২০২৫) অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে (http://dcnetrokona.teletalk.com.bd/dcnetrokonaV5/) আবেদন করতে হবে। 

ADVERTISING

আবেদন শুরু হবে ০৩ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০০ টায় 

আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০০ টা।

আবেদন ফি: আবেদন ফি বাবদ পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা (অফেরতযোগ্য) অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য: নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণার ওয়েবসাইট (dcnnetrakona.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন