ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে মোট ১,৮৮০টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ব্যাংকের নাম ও পদ সংখ্যাঃ

১। সোনালী ব্যাংক পিএলসি ২২৬ 

২। রূপালী ব্যাংক পিএলসি-৩০ 

৩। বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-১৩৯ 

৪। বেসিক ব্যাংক পিএলসি-৫০ 

৫। বাংলাদেশ কৃষি ব্যাংক- ১২৮৯ 

৬। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৪৮ 

৭। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-২০

৮।  কর্মসংস্থান ব্যাংক-০৮ 

৯। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-৩৩ 

১০। প্রবাসী কল্যাণ ব্যাংক-২০ 

১১। পল্লী সঞ্চয় ব্যাংক-১৭

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: ০১/০৭/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: অফেরতযোগ্য ২০০/- টাকা (ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস "রকেট" এর মাধ্যমে)।

আবেদনের শেষ তারিখ: ৩০/১১/২০২৫ তারিখ, রাত ১১.৫৯টা

ফি প্রদানের শেষ তারিখ: ০২/১২/২০২৫ তারিখ, রাত ১১.৫৯টা

পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় জানানো হবে।


অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়ম:

১. Online Registration: আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে Online Application Form পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পূর্বে নিবন্ধন করা থাকলে বিদ্যমান CV ID Number ও Password ব্যবহার করে আবেদন করা যাবে।

২. ছবি ও স্বাক্ষর আপলোড:
* ছবি: নির্ধারিত স্থানে 600x600 পিক্সেল (ফাইল সাইজ 100 KB এর কম) এর রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) আপলোড করতে হবে।
* স্বাক্ষর: 300x80 পিক্সেল (ফাইল সাইজ 60 KB এর কম) এর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

৩. প্রতিষ্ঠান পছন্দের ক্রম: বিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আপনার পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তীতে এই ক্রম পরিবর্তন করা যাবে না।

৪. আবেদন ফি পেমেন্ট পদ্ধতি: ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস 'রকেট' এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। Biller ID হিসেবে "Bankers Selection Committee Secretariat" সিলেক্ট করে Job ID ও CV ID Number ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট শেষে প্রাপ্ত Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।

৫. Payment Verify ও Tracking Page সংগ্রহ: প্রাপ্ত TxnID ব্যবহার করে নিয়োগ ওয়েবসাইটে Payment Verify সম্পন্ন করতে হবে। ভেরিফাই সম্পন্ন হলে একটি Tracking Page আসবে, যা অবশ্যই ভবিষ্যৎ প্রয়োজনের জন্য হার্ডকপি ও সফটকপি আকারে সংরক্ষণ করতে হবে।

বিশেষ নির্দেশাবলী:

  • আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে বা অসম্পূর্ণ আবেদন করলে তা কোনো প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এই নিয়োগ সংক্রান্ত যেকোনো পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে নজর রাখুন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১,৮৮০ পদে সমন্বিত ১০ ব্যাংক ১টি আর্থিক প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১,৮৮০ পদে সমন্বিত ১০ ব্যাংক ১টি আর্থিক প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ