ADVERTISING
ADVERTISING

জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এর রাজস্ব প্রশাসন এবং এর অধীনস্থ উপজেলা ভূমি অফিসসমূহের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১৬ ভুক্ত (৯,৩০০-২২,৪৯০/-) ০৬টি শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (রাজস্ব) জনবল নিয়োগের নিমিত্ত মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম ও পদসংখ্যাঃ

১। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০২ 

২। নাজির কাম-ক্যাশিয়ার-০২ 

৩। সার্টিফিকেট সহকারী-০২

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী:

  • কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ন্যুনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

ADVERTISING

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://dcmbr.teletalk.com.bd/dcmoulvibazar202510/ ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০ অক্টোবর ২০২৫, সকাল ০৯:০০ টা।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৯ নভেম্বর ২০২৫, বিকাল ০৫:০০ টা।

আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের জন্য ১১২/- টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬/- টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

পরীক্ষার তথ্য: নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট (dcmoulovibazar.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন