জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিসসমূহের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • নাজির কাম ক্যাশিয়ার - ০১টি
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৫টি
  • সার্টিফিকেট পেশকার - ০১টি
  • সার্টিফিকেট সহকারী - ০১টি
  • ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী - ০১টি
  • মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী - ০৩টি
  • ট্রেসার - ০২টি

উল্লিখিত সর্বমোট ১৪টি শূন্য পদের লিখিত পরীক্ষা ২৪ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১১:০০ টায় নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ