উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম এর রাজস্ব খাতের ফরেষ্ট গার্ড পদে চূড়ান্তভাবে নির্বাচিত ২৯ জন প্রার্থীকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১৭ অনুযায়ী (৯০০০-২১,৮০০/-) টাকা এবং সরকার প্রদেয় অন্যান্য ভাতাদিসহ প্রদান করা হবে।

যোগদানের শেষ তারিখ: ১৬ নভেম্বর, ২০২৫

যোগদানের স্থান: বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় দপ্তর

যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:

  • প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র (মূল কপি)
  • জাতীয় পরিচয়পত্রের কপি (মূল কপি)
  • চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
  • সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক সুস্থ্যতার সার্টিফিকেট
  • পুলিশ ভেরিফিকেশন ফরম (যোগদানের সময় সংগ্রহ ও পূরণ করে জমা দিতে হবে)

এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং পুলিশ ভেরিফিকেশনের উপর নির্ভরশীল। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ আদেশ প্রকাশ

উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ আদেশ প্রকাশ