জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ১৬ গ্রেডভুক্ত ০২ (দুই) টি ক্যাটাগরির ০৭ (সাত) টি শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২০ অক্টোবর ২০২৫ তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশালে গ্রহণ করা হয়।

ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ অক্টোবর ২০২৫ তারিখ, বুধবার সকাল ১০:০০ টায় কমিশনার, বরিশাল বিভাগ ও সভাপতি, বিভাগীয় নির্বাচনী বোর্ড, বরিশাল-এঁর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রবেশপত্র এবং আবেদনপত্রে উল্লিখিত সকল সনদপত্রের মূলকপি ও এক সেট ফটোকপি সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ব্যবহারিক ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ