বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৪৫তম বি.সি.এস. পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার ৯ম পর্যায়ের সময়সূচি ঘোষণা করেছে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ মোট ৯৭২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর, ২০২৫ থেকে ৩০ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার সময়সূচি ও প্রার্থী সংখ্যা:

  • ২৬ অক্টোবর, ২০২৫ (রবিবার): সাধারণ ক্যাডার এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের মোট ১৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
  • ২৭ অক্টোবর, ২০২৫ (সোমবার): সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের মোট ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
  • ২৮ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার): সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের মোট ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
  • ২৯ অক্টোবর, ২০২৫ (বুধবার): সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের মোট ১৪৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
  • ৩০ অক্টোবর, ২০২৫ (বৃহস্পতিবার): শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের মোট ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত BPSC Form-1 কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় সকল সনদ ও ডকুমেন্টের ২ (দুই) সেট সত্যায়িত কপি সহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে। মূল সনদসমূহও প্রদর্শনের জন্য সঙ্গে রাখতে হবে।

পরবর্তীতে BPSC Form-3 অনলাইনে পূরণ করে জমা দিতে হবে। এ বিষয়ে কমিশন কর্তৃক প্রেসবিজ্ঞপ্তি এবং প্রার্থীদের মোবাইল নম্বরে এস.এম.এস. এর মাধ্যমে নির্দেশনা প্রদান করা হবে। পূরণকৃত BPSC Form-3 এর ২ (দুই) টি কপি আবশ্যিকভাবে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে জমা দিতে হবে।

কোনো প্রার্থীর নামে ডাকযোগে সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। সাক্ষাৎকারপত্র কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কর্ম কমিশনের ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার (৯ম পর্যায়) সময়সূচি প্রকাশ