রেলপথ মন্ত্রণালয়ের ১৩ হতে ১৬ গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত গত ১৮/১০/২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নিম্নলিখিত পদের ব্যবহারিক (সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি) পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • পদের নাম: সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
    পরীক্ষার তারিখ ও সময়: ২০/১০/২০২৫, সকাল ১১:০০ টা
    স্থান: কক্ষ নং-৯৩১, রেলভবন, ১৬, আব্দুল গণি রোড, ঢাকা।
  • পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পরীক্ষার তারিখ ও সময়: ২১/১০/২০২৫, সকাল ১১:০০ টা
    স্থান: কক্ষ নং-৯৩১, রেলভবন, ১৬, আব্দুল গণি রোড, ঢাকা।

ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রবেশপত্রসহ পরীক্ষার শুরুর ৩০ মিনিট পূর্বে উল্লিখিত স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ক্ষুদে বার্তার (SMS) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

রেলপথ মন্ত্রণালয়ের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ