প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) সম্প্রতি ৯ম গ্রেডের অসামরিক শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা:

  • সহকারী প্রকৌশলী: ১৩
  • সহকারী কেমিস্ট: ০১
  • পার্সোনেল অফিসার/স্টোর অফিসার/আবাসিক অফিসার/ক্রয় অফিসার/বাজেট অফিসার: ০২টি পদ

বয়সসীমা: প্রার্থীর বয়স ০৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bof.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন শুরুর তারিখ ও সময়: ১২ অক্টোবর ২০২৫, সকাল ০৯:০০টা

আবেদনের শেষ তারিখ ও সময়: ০৯ নভেম্বর ২০২৫, বিকাল ০৫:০০টা

উক্ত সময়সীমার মধ্যে আবেদনকারীগণ আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিভিন্ন পদে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ